পাকিস্তান সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বুধবার পাকিস্তান সফরে গেছেন। এ সফরে তিনি জঙ্গিবাদ বিষয়ে পাকিস্তানের নতুন সরকারকে চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে।গতকাল স্থানীয় সময় রাত নয়টার দিকে কেরি পাকিস্তানে পৌঁছান। আজ বৃহস্পতিবার তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে বৈঠক করবেন।আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে হত্যায় ২০১১ সালের মে মাসে পাকিস্তানে মার্কিন কমান্ডোদের গোপন অভিযানের পর থেকে দুই পুরোনো মিত্রের সম্পর্কের চরম অবনতি হয়। জঙ্গিদের হত্যার হত্যার জন্য ড্রোন হামলাও তিক্ততার একটি কারণ। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, পাকিস্তানে নির্বাচনে নওয়াজ শরিফের বিজয় এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে দুই দেশের সম্পর্কের উন্নতির সুযোগ সৃষ্টি হবে। এএফপি।