পাকিস্তানকে ঋণ প্রদান ও তেল সরবরাহের প্রস্তাব ইরানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে প্রতিদিন ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ এবং ইরানের সীমান্ত থেকে গ্যাস পাইপলাইন নির্মাণে সহায়তা করার জন্য ২৫ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। গতকাল বুধবার পাকিস্তানের এক কর্মকর্তা এ কথা জানান।পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মার্চের মাঝামাঝি পাকিস্তানের একটি প্রতিনিধিদল ঋণ দেওয়ার বিষয়ে আলোচনার জন্য ইরান সফরে যাবে।পাইপলাইন প্রকল্পে যুক্তরাষ্ট্রের প্রবল আপত্তি সত্ত্বেও একটি চুক্তির আওতায় প্রতিবেশী ইরান থেকে জ্বালানি আমদানির ব্যাপারে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ বলেই প্রতীয়মান হচ্ছে। পারমাণবিক অস্ত্রের অধিকারী পাকিস্তান জ্বালানিসংকটে ভুগছে। তারা জোর দিয়ে বলছে, ইরান থেকে জ্বালানি আমদানি করা ছাড়া তাদের কোনো উপায় নেই।নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের ওই কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানে প্রতিদিন ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে ইরান। ওই তেলের মূল্য পরে পরিশোধ করলেও হবে। এ ছাড়া পাকিস্তানের গ্যাস পাইপলাইন প্রকল্পে ২৫ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার ব্যাপারেও রাজি হয়েছে ইরান।স্থানীয় গণমাধ্যমের কাছে পাকিস্তানের তেলমন্ত্রী ইরানের এ প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেছেন। এএফপি।