পাকিস্তানকে মুম্বাই হামলার তদন্তের নথিপত্র দেবে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভয়াবহ মুম্বাই হামলার বিস্তারিত বিষয়ে পাকিস্তানের কাছে শিগগিরই দলিল হস্তান্তর করবে ভারত। ওই হামলার ঘটনায় আটক পাকিস্তানি নাগরিক আজমল কাসাবের সাক্ষ্যও এতে অন্তর্ভুক্ত থাকবে। প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই হামলার ওপর ৭০০ পৃষ্ঠাজুড়ে ওই খসড়া নথিপত্র তৈরি করা হয়েছে। হামলায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত প্রতিবেদনও এ খসড়া নথিতে অন্তর্ভুক্ত রয়েছে।ভারতের গণমাধ্যমগুলো দাবি করেছে, দলিলটিতে মুম্বাই হামলার তদন্তের বিস্তারিত তথ্য সন্নিবেশিত আছে। ইতিমধ্যে পাকিস্তানের একটি বিচার বিভাগীয় কমিশন ভারত সফরে এসে এ নথি পরীক্ষা-নিরীক্ষা করে গেছে। ডন।