পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের সহায়তা ৮০ কোটি ডলার হ্রাস
বিভিন্ন দেশকে অর্থনৈতিক সহায়তা এবং জাতিসংঘ ও বিশ্বব্যাংককে দেওয়া অনুদান বাবদ বৈদেশিক সাহায্য বাজেটের প্রায় ৯ শতাংশ কমিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের একটি প্যানেল এ-সংক্রান্ত একটি বিল পাস করায় পাকিস্তানে দেশটির সহায়তা ৮০ কোটি ডলার হ্রাস পাবে।হোয়াইট হাউসের ভেটো পড়ার সম্ভাবনা নিশ্চিত সত্ত্বেও সহায়তা হ্রাসের ওই বিল সিনেটের বৈদেশিক সহায়তা প্যানেলেরও সমর্থন পেয়েছে।কর্মকর্তারা জানান, প্রশাসনের অনুরোধে প্রতিনিধি পরিষদের প্যানেল ইসরায়েল ও মিসরের জন্য আর্থিক বরাদ্দ অক্ষুণ্ন রাখলেও পাকিস্তানের জন্য ৮০ কোটি ডলারের সহায়তা কমিয়েছে। সন্ত্রাস দমন কৌশলের অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সরঞ্জামে সজ্জিত করার লক্ষ্যে এ অর্থ দিয়ে একটি বিশেষ তহবিল গঠন করতে প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছিল।প্যানেলের এ পদক্ষেপকে মার্কিন আইনপ্রণেতাদের পক্ষ থেকে পাকিস্তান সরকারের প্রতি এক সতর্কসংকেতেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত বছর মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার আগ পর্যন্ত তাঁর সন্ধানটুকুও দিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের ওপর ক্ষুব্ধ হন এই আইনপ্রণেতারা।প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় সদস্য জেসি জ্যাকসন জুনিয়র পাকিস্তানের বিরুদ্ধে ‘পলাতক সন্ত্রাসীদের আশ্রয়দানের’ অভিযোগ তোলেন। তিনি যুক্তরাষ্ট্র-পাকিস্তানের বর্তমান সম্পর্ককে ‘খারাপ মৈত্রী’ হিসেবে তুলনা করেন।বিশ্লেষকেরা বলেন, পাকিস্তানের প্রতি বিদ্বেষ থেকে সন্ত্রাস দমন প্রচেষ্টা বাবদ দেয় ওই অর্থ কেটে নেওয়া হলেও অন্যান্য খাত দিয়ে এ তহবিলের আংশিক কিংবা পুরো ঘাটতিই পূরণের সুযোগ রয়েছে।প্যানেলের প্রধান কে গ্রাঞ্জার বলেন, দুই দেশের সম্পর্ক এখন জটিলতার সম্মুখীন। নতুন পদক্ষেপের আওতায় মাদক কারবারিদের বিরুদ্ধে লড়াইয়ে মেক্সিকো ও কলম্বিয়াকে আরও বেশি সহায়তা দেওয়া হবে। গত বছরের সফল আরব বসন্তের (স্বৈরশাস নবিরোধী গণ-অভ্যুত্থান) প্রেক্ষাপটে মার্কিন প্রশাসন থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে ৭৭ কোটি ডলারের সহায়তারও অনুরোধ জানানো হয়। প্যানেলের সদস্যরা সেটিও প্রত্যাখ্যান করেন।প্যানেলের সদস্যরা চার হাজার ৮০০ কোটি ডলারের বৈদেশিক সহায়তা বাজেট বিলটি কণ্ঠভোটে পাস করেন। পৃথক একটি প্যানেল যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের বাজেট বরাদ্দও ১ শতাংশ হ্রাসের পদক্ষেপ নিয়েছে। টাইমস অব ইন্ডয়া