পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি হওয়া চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতিবেশী পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন, সুসম্পর্ক চাইলে দেশটিকে অবশ্যই ‘সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি’ হিসেবে কাজ করা বন্ধ করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকের আগের দিন জাতিসংঘে দেওয়া ভাষণে মনমোহন এ কথা বললেন।

ভাষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনিও নওয়াজ শরিফের মতো সুসম্পর্কের প্রত্যাশা করেন। কিন্তু সে জন্য পাকিস্তানকে আর এ অঞ্চলের ‘সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি’ হওয়া চলবে না।

মনমোহন বলেন, তিনি কাশ্মীর সমস্যা সমাধানের বিষয়টি সমর্থন করেন। তবে তিনি জোরের সঙ্গে বলেন, ‘হিমালয়ের কোলের এ অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য অংশ। কখনোই ভারতের ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতার ব্যাপারে আপস করা হবে না।’ এএফপি।