পাকিস্তানকে ১৬ লাখ ৪০ হাজার ডলারের সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী যুদ্ধের সহযোগী দেশ হিসেবে পাকিস্তানের পুলিশ বিভাগকে ১৬ লাখ ৪০ হাজার ডলার মূল্যের আটটি অত্যাধুনিক সাঁজোয়া যান ও শত্রুপক্ষের ওপর নজরদারির প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানি পুলিশ বিভাগের কাছে সেগুলো হস্তান্তর করা হয়। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। পিটিআই।বিবৃতিতে বলা হয়, সাঁজোয়া যানগুলোর বাইরে যেসব প্রযুক্তি সরবরাহ করা হয়েছে, সেগুলোর মধ্যে গ্লোবাল পজিশনিং সিস্টেম ও নাইট ভিশন ডিভাইসও রয়েছে। তালেবান-অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত প্রদেশে পাকিস্তানের এলিট ফোর্স এগুলো ব্যবহার করবে।প্রসঙ্গত, জঙ্গিবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অস্ত্র, প্রশিক্ষণ ও গোয়েন্দা-সহায়তা দিয়ে থাকে।