পাকিস্তানকে ‘জরুরি’ প্রতিরক্ষা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের জরুরি প্রতিরক্ষা চাহিদা মেটানোর জন্য সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা পর্যায়ে দুই দেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে গত মঙ্গলবার পাকিস্তান-ইউএস ডিফেন্স কনসালটেটিভ গ্রুপ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ওই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিরক্ষাসচিব লে. জেনারেল (অব.) আসিফ ইয়াসিন মালিক এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষানীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জেমস মিলার। বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের দুই অংশের বিদ্যমান প্রতিরক্ষা ঘাটতির বিষয়ে দুই প্রতিনিধিদলই একমত হয়েছে। বিবিসি।