পাকিস্তানসহ তিন দেশ ভ্রমণে সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে পোলিওর বিস্তার দেখা দেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সোমবার এক নজিরবিহীন আন্তর্জাতিক সতর্কতা জারি করেছে৷ পোলিওর কারণে পাকিস্তান, সিরিয়া ও ক্যামেরুন ভ্রমণে সতর্কতা জারি করেছে সংস্থাটি৷
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানায়, ডব্লিউএইচওর সুপারিশে তারা দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে পোলিও টিকাদানের কেন্দ্র খুলবে৷
ডব্লিউএইচও গত সোমবার সতর্কতা জারি করে বলেছে, ভয়াবহ এই ব্যাধি জনস্বাস্থ্যের হুমকি হয়ে ফের আবির্ভূত হয়েছে৷ সম্প্রতি বিশ্বের ১০টি দেশে এই রোগের ভাইরাসের বিস্তার ঘটেছে৷ অধিক ছড়িয়ে পড়া দেশের মধ্যে পাকিস্তানসহ তিনটি দেশ রয়েছে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার লাল সতর্কতায় ওই তিনটি দেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়৷ এ অবস্থায় যেকোনো দেশে ভিসার আবেদন করার আগে পাকিস্তানিদের পোলিও টিকা গ্রহণের প্রমাণ দেখাতে হবে৷ টাইমস অব ইন্ডিয়া৷