পাকিস্তানি তালেবান শর্ত সাপেক্ষে আলোচনায় রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি তালেবান অস্ত্র বিরতিতে রাজি আছে। তবে এ জন্য পাকিস্তানে শরিয়া আইন বলবৎ করতে হবে এবং ইসলামাবাদকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। গত বুধবার পাকিস্তানের দ্য নিউজ পত্রিকায় ছাপানো তালেবানের এক খোলা চিঠিতে এসব কথা বলা হয়েছে।তবে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা তালেবানের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন। তালেবানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা সংঘবদ্ধ অপরাধী চক্র। এরা আফগান তালেবানও নয়। আর শান্তি আলোচনার জন্য তারা মোটেই আন্তরিক নয়।’তালেবানের চিঠিতে আরও বলা হয়, আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে কাবুলকে সহযোগিতা দেওয়া বন্ধ করতে হবে। সেই সঙ্গে চিঠিতে ভারতের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করা হয়। আফগানিস্তান থেকে বহুজাতিক বাহিনীর সেনা প্রত্যাহার সামনে রেখে তালেবানের সঙ্গে শান্তি আলোচনার জন্য কাবুলকে চাপ দিয়ে আসছে ন্যাটো। রয়টার্স।