পাকিস্তানি তালেবানের অন্তর্বর্তীপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসমাতুল্লাহ শাহিন ভিত্তানি
আসমাতুল্লাহ শাহিন ভিত্তানি

মার্কিন ড্রোন হামলায় দলনেতা হাকিমুল্লাহ মেহসুদের মৃত্যুর পর তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) একজন অন্তর্বর্তীকালীন নেতা নিয়োগ দিয়েছে বলে সংগঠনটির এক মুখপাত্র গতকাল রোববার জানিয়েছেন।
টিটিপির মুখপাত্র শহিদুল্লাহ বলেন, ‘টিটিপির একজন অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচিত করা হয়েছে। টিটিপির শুরাপ্রধান আসমাতুল্লাহ শাহিন ভিত্তানিকে সংগঠনের সাময়িক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
এর আগে সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছিল যে টিটিপির দ্বিতীয় প্রধান খান সাইদ সাজনা ওরফে খালিদকে নতুন নেতা নির্বাচন করেছে সংগঠনের শীর্ষ নেতৃত্ব। সাইদ ওয়াজিরিস্তানের টিটিপির প্রধান ছিলেন।
গত শুক্রবার আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের একটি উপজাতীয় এলাকায় ড্রোন হামলায় চার সহযোগীসহ মেহসুদ নিহত হন। যুক্তরাষ্ট্র সরকার তাঁর জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। এএফপি।