পাকিস্তানি তালেবানের একাংশের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রবিরতি কিংবা সরকারের সঙ্গে শান্তি আলোচনা চলার কথা নাকচ করে দিয়েছেন পাকিস্তানি তালেবানের একজন মুখপাত্র। গতকাল বুধবার পাকিস্তানের একটি থানায় জঙ্গি হামলার পর তালেবানের একজন মুখপাত্র এ কথা বলেন। তবে তালেবানের দুজন জ্যেষ্ঠ কমান্ডার বলেন, তালেবান অস্ত্রবিরতি ঘোষণা করেছে।দুদিন আগে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি তালেবানের একজন জ্যেষ্ঠ কমান্ডার বলেছিলেন, সরকারের সঙ্গে শান্তি আলোচনাকে উৎসাহিত করতে এক মাস আগে দেশব্যাপী অস্ত্রবিরতি ঘোষণা করেছে তালেবান।নাম প্রকাশ না করার শর্তে তালেবানের আরেকজন জ্যেষ্ঠ কমান্ডার গতকাল বলেন, আলোচনা উৎসাহিত করতে তালেবান অস্ত্রবিরতি ঘোষণা করেছে। তবে এই অস্ত্রবিরতি শুধু দক্ষিণ ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকার জন্য প্রযোজ্য হবে।এরই মধ্যে গতকাল পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী দেরা ইসমাইল খানের একটি থানায় হামলা চালানো হয়। এতে দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।পাকিস্তানি তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান ওই হামলার দায়দায়িত্ব স্বীকার করে বলেন, এই হামলা প্রমাণ করে তালেবান অস্ত্রবিরতিতে রাজি হয়নি এবং সরকারের সঙ্গে শান্তি আলোচনাও করছে না। এপি।