পাকিস্তানি তালেবানের নতুন প্রধান ফজলুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোল্লা ফজলুল্লাহ
মোল্লা ফজলুল্লাহ

পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরিক ই তালেবান (টিটিপি) শেষ পর্যন্ত মোল্লা ফজলুল্লাহকে তাঁদের নতুন নেতা ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার একজন মুখপাত্র এ কথা জানান।
ফজলুল্লাহ টিটিপির সোয়াত অঞ্চলের কমান্ডার। উত্তর-পশ্চিম পাকিস্তানে এক সম্মেলনে তাঁকে নতুন নেতা নির্বাচিত করা হয়। টিটিপির অন্তর্বর্তীকালীন প্রধান আসমাতুল্লাহ শাহিন ভিত্তানি এ কথা জানান।
ফজলুল্লাহ ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সোয়াতে শরিয়া আইন প্রতিষ্ঠার উদ্দেশ্যে লড়াই চালান। ওই সময় মেয়েদের অনেক স্কুল গুঁড়িয়ে দেওয়া ছাড়াও অনেকের শিরশ্ছেদ করে তালেবান।
এর আগে মার্কিন ড্রোন হামলায় টিটিপির নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর আসমাতুল্লাহ শাহিন ভিত্তানিকে অন্তর্বর্তী নেতা নিয়োগের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। বিবিসি।