পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৭ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ওরাকজাই এলাকায় গতকাল রোববার সেনাবাহিনীর সঙ্গে তালেবান জঙ্গিদের সংঘর্ষে ৩৭ জঙ্গি নিহত হয়েছে। ওরাকজাইয়ের কালয়া শহরের সরকারি কর্মকর্তা সাজিদ খান এ কথা জানিয়েছেন। সাজিদ খান রয়টারসকে বলেন, কয়েক ডজন জঙ্গি গতকাল সকালে রকেটচালিত গ্রেনেড, মর্টার ও মেশিনগান নিয়ে একটি গ্রামের নিরাপত্তাচৌকিতে হামলা চালায়। কিন্তু সেনারা দ্রুত শক্ত প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে ২৫ জন জঙ্গি নিহত ও ১০ জন আহত হয়। এর ঘণ্টা খানেক পর জঙ্গিরা পাশের গ্রামে হঠাৎ করে একদল সেনার ওপর হামলা চালায়। সেনারাও পাল্টা হামলা চালায়। এতে অন্তত ১২ জঙ্গি নিহত হয়। তিনি জানান, সংঘর্ষে সরকারি এক সেনা আহত হয়েছে। রয়টার্স।