পাকিস্তানে অভিনেত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিডে ঝলসে গেছেন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের এক অভিনেত্রী। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পরিবার এ ঘটনার জন্য এক টিভি নাটক প্রযোজককে দায়ী করছে। বুশরা নামের ওই জনপ্রিয় অভিনেত্রী চলচ্চিত্র, টিভি ও মঞ্চে কাজ করেন। ঘটনার সময় তিনি নওশেরা শহরের বাসায় ছিলেন। বুশরার ভাই পারভেজ খান জানিয়েছেন, এক ব্যক্তি দেয়াল টপকে বাড়িতে ঢুকে ঘুমন্ত বুশরাকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। ঘটনার জন্য টিভি নাটক প্রযোজক শওকাত খানকে দায়ী করে পারভেজ খান বলেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বুশরার ওপর তিনি ক্ষিপ্ত ছিলেন। এএফপি।