পাকিস্তানে আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আগামী ৮ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে তাঁর উত্তরসূরি নির্বাচন করা হতে পারে।
অবসরপ্রাপ্ত বিচারপতি ও নির্বাচন কমিশনের (ইসিপি) পাঞ্জাবের সদস্য রিয়াজ কায়ানি শুক্রবার ডন পত্রিকাকে বলেন, সংবিধানের ৪১(৪) অনুচ্ছেদ অনুযায়ী, ৮ আগস্টের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তিনি বলেন, ৮ আগস্টের মধ্যে নির্বাচন দিতে কমিশন বাধ্য। ২০ জুলাইয়ের আগে তফসিল ঘোষণা করতে হবে।
গত ১১ মে’র নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পরাজয়ের পর জারদারি ঘোষণা দেন, তিনি আর প্রেসিডেন্ট প্রার্থী হবেন না। ডন।