পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৮৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আধা সামরিক বাহিনীর ফ্রন্টিয়ার কনস্টেবুলেরির (এফসি) প্রশিক্ষণকেন্দ্রে জোড়া আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা গতকাল শনিবার বেড়ে ৮৯-তে দাঁড়িয়েছে। জেলা পুলিশপ্রধান নিসার খান মারওয়াত এ কথা জানিয়েছেন।দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চরসদ্দা জেলার শাবকদার শহরে অবস্থিত ওই প্রশিক্ষণকেন্দ্রে গত শুক্রবার জোড়া আত্মঘাতী হামলা চালানো হয়।পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সেনা অভিযানে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার প্রতিশোধস্বরূপ এ হামলা চালানো হয়েছে বলে পাকিস্তানের তালেবান দাবি করেছে।চরসদ্দার পুলিশপ্রধান নিসার জানান, আরও নয়জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা এখন ৮৯-তে এসে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন বেসামরিক ব্যক্তি। বাকি চারজনের দেহ এমন ছিন্নভিন্ন হয়েছে যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।পুলিশ জানিয়েছে, মূলত সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এফসি সদস্যদের মোতায়েন করা হয়। চরসদ্দার প্রশিক্ষণকেন্দ্রটিতে নতুন নিয়োগ পাওয়া এফসি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হতো। একটি কোর্স শেষে নতুন ক্যাডেটরা বাড়ি ফেরার উদ্দেশে মিনিবাসে ওঠার সময় বিস্ফোরণ দুটি ঘটানো হয়। এএফপি।