পাকিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত কুররম অঞ্চলের পারাচিনার শহরে গতকাল শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন।কর্মকর্তারা জানান, পারাচিনার শহরের একটি মসজিদের কাছে একজন আত্মঘাতী হামলাকারী নিজের শরীরের সঙ্গে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ২৬ জন নিহত হন। এ সময় হামলার প্রতিবাদে লোকজন বিক্ষোভ করলে নিরাপত্তা কর্মকর্তারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আরও তিন ব্যক্তি নিহত হন।স্থানীয় কর্মকর্তারা জানান, ওই এলাকায় কারফিউ বলবৎ করা হয়েছে। বিবিসি।