পাকিস্তানে আত্মঘাতী হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগর পেশোয়ারের একটি থানায় গতকাল শুক্রবার সকালে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। পুলিশ সদস্যদের হত্যা করাই এ হমলার লক্ষ্য বলে জানা যায়। ওই থানায় প্রায় ২০০ পুলিশ সদস্য রয়েছেন। এএফপি, বিবিসি।