পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে গতকাল বুধবার আত্মঘাতী বোমা হামলায় পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ কমপক্ষে পাঁচজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে। নগরের একটি জনাকীর্ণ এলাকায় স্থানীয় সময় সকাল নয়টার দিকে এ হামলা চালানো হয়। পুলিশ কর্মকর্তা বাদশাহ খান বলেন, হামলাকারী হেঁটে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিলাল হায়দারের গাড়ি লক্ষ্য করে তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হিলালসহ তিন পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক লোক নিহত হয়েছেন। তিনি জানান, এ ঘটনায় আহত ৩৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কমপক্ষে আটজনের অবস্থা আশঙ্কাজনক। এএফপি।