পাকিস্তানে আত্মঘাতী হামলায় শীর্ষ পুলিশ কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে গতকাল বুধবার এক আত্মঘাতী বোমা হামলায় দেশটির সীমান্ত পুলিশ বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছেন। প্রাদেশিক মন্ত্রিপরিষদের এক সদস্য এ কথা জানান।খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মন্ত্রী বশির বিলৌর জানান, পুলিশপ্রধান সিফওয়াত ঘাইয়ুরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং তিনি শহীদ হয়েছেন।মন্ত্রী বশির আরও জানান, আত্মঘাতী হামলাকারী হেঁটে, না কি গাড়িতে এসে হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এএফপি।