পাকিস্তানে আবারও পোলিও কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আবারও শুরু করা হচ্ছে পোলিও টিকাদান কর্মসূচি। এর আগে স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় এ কর্মসূচি স্থগিত করা হয়েছিল।গতকাল শুক্রবার সরকারি কর্মকর্তারা পোলিও টিকাদান কর্মসূচি চালিয়ে যেতে আধাসামরিক বাহিনী ও পুলিশি নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্তের কথা জানান। গত ডিসেম্বরে ধারাবাহিক হামলার ঘটনায় নয়জন স্বাস্থ্যকর্মী নিহত হন। বিশ্বে সর্বোচ্চ পোলিও ঝুঁকির দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম। দেশে পোলিওর ঝুঁকি কমাতে এই অভিযান পরিচালিত হলেও তালেবান এই কর্মসূচিতে বাধা দেয়। এএফপি।