প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিমানঘাঁটিতে গত বৃহস্পতিবারের জঙ্গি হামলার ঘটনায় আরও একজন সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামলায় ১১ জনের মৃত্যু হলো।বিমানবাহিনীর মুখপাত্র তারিক মাহমুদ জানান, আহত বিমান সেনা গতকাল শুক্রবার সকালে হাসপাতালে মারা যান।গত বৃহস্পতিবার সশস্ত্র জঙ্গিরা রাজধানী থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাঞ্জাব প্রদেশে পিএএফ মিনহাস বিমানঘাঁটিতে হামলা চালায়। এ সময় সংঘর্ষে একজন নিরাপত্তা কর্মকর্তা ও নয় হামলাকারী নিহত হয়। তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।এক বছরের বেশি সময়ের মধ্যে এটি ছিল কোনো বিমানঘাঁটিতে সবচেয়ে ভয়াবহ হামলা। এ হামলার মধ্য দিয়ে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। এএফপি।