পাকিস্তানে আশ্রয়শিবিরে গাড়িবোমা বিস্ফোরণে ১২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি আশ্রয়শিবিরে গতকাল বৃহস্পতিবার গাড়িবোমার বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৫ জন। কর্মকর্তারা জানান, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরার জোলাজি আশ্রয়শিবিরে ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।নওশেরার পুলিশপ্রধান মোহাম্মদ হোসেন বলেন, গতকাল ওই আশ্রয়শিবিরের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছিল। একপর্যায়ে সেখানে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।গত পাঁচ বছরে সোয়াত উপত্যকাসহ বিভিন্ন উপজাতি-অধ্যুষিত এলাকা থেকে পালিয়ে এসে শত শত মানুষ ওই আশ্রয়শিবিরে থাকছে। নিরাপত্তা বাহিনী এবং ইসলামপন্থী কয়েকটি জঙ্গি দলের মধ্যে চলমান সহিংসতা থেকে রক্ষা পেতে তারা ওই শিবিরে আশ্রয় নেয়। রয়টার্স।