পাকিস্তানে উদ্ধারকাজে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত এলাকায় ফের এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।এদিকে পাকিস্তানের ভূমিকম্প-বিধ্বস্ত বেলুচিস্তান প্রদেশের মাশকেল এলাকায় উদ্ধার তৎপরতায় গতকাল সকালে সেনাবাহিনী পাঠানো হয়েছে। সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।গত মঙ্গলবার পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভারত ও আরব উপসাগরীয় এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়।ভূমিকম্পে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাশকেল এলাকায় ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। তবে ইরানের দাবি, ভূমিকম্পে সেখানে মাত্র ২৭ জন আহত হয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খাস শহরের গভর্নর আলিরেজা শাহরাকির বরাত দিয়ে বার্তা সংস্থা আইএসএনএ গতকাল জানায়, ‘ভূমিকম্প-পরবর্তী এক পাহাড়ধসের ঘটনায় সেখানে একজন নারী মারা গেছেন।’পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের বরাত দিয়ে ডন জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য গতকাল সকালে পাকিস্তান সেনাবাহিনীর চারটি হেলিকপ্টার বেলুচিস্তান প্রদেশের মাশকেল এলাকায় পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ওষুধ, খাবার, মোটা কাপড় ও কম্বল বিতরণ করা হচ্ছে।ভূমিকম্পে মাশকেল এলাকার কয়েক শ বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ ৪০ জনের প্রাণহানি নিশ্চিত করলেও এখনো অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য কোয়েটার সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে বলেছেন, তাঁর সংস্থা আক্রান্ত ব্যক্তিদের সহায়তার জন্য প্রস্তুত।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছেন। বিবিসি ও এএফপি।