পাকিস্তানে কফের সিরাপ সেবনে ১৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোরে বিষাক্ত কফের সিরাপ সেবনে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ওষুধের কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।স্থানীয় পুলিশ কর্মকর্তা আতিফ জুলফিকার জানান, লাহোরের উত্তরাঞ্চলের সাদরা শহরের পার্শ্ববর্তী এলাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই কফের সিরাপ সেবন করে বিষক্রিয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত সিরাপ সেবনের কারণে ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর তিনটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কর্তাব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে।গত জানুয়ারিতে লাহোরে ভেজাল ওষুধ সেবন করে প্রায় ১০০ জনের মৃত্যু হয়। এএফপি।