পাকিস্তানে কিশোরীর বিরুদ্ধে ব্লাসফেমির মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে খ্রিষ্টান কিশোরী রিমশা মসিহর বিরুদ্ধে বিতর্কিত ব্লাসফেমি (ধর্ম অবমাননা) মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। এক প্রতিবেশী ধর্মীয় নেতা তার বিরুদ্ধে কোরআন শরিফের কিছু পাতা পুড়িয়ে ফেলার অভিযোগ তুলেছিলেন।গত আগস্টে রিমশার (১৪) বিরুদ্ধে ওই অভিযোগ ওঠার পর জুলাইয়ে তাকে সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দেয়।খ্রিষ্টানদের বিরুদ্ধে অসন্তোষ তৈরির লক্ষ্যে কোরআন শরিফ পোড়ানোর অভিযোগ তোলা হয়েছে বলে সন্দেহ দেখা দিলে অভিযোগকারী ব্যক্তিকে পরে আটক করা হয়।রিমশার আইনজীবী জানান, তার বিরুদ্ধে ওই মামলায় আইনের অপব্যবহার করা হয়েছে। ঘটনার পর তার পরিবার প্রাণনাশের হুমকির কারণে আত্মগোপন করে।মামলা নিয়ে হইচই শুরুর পর চিকিৎসকেরা জানান, ১৪ বছরের কিশোরী রিমশা মানসিকভাবে পরিপক্ব নয়। সেপ্টেম্বরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। ধর্মীয় অবমাননার কোনো মামলায় এভাবে জামিন দেওয়ার ঘটনা একেবারেই বিরল। রয়টার্স।