পাকিস্তানে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ফের হামলার শঙ্কা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে গির্জায় আত্মঘাতী বোমা হামলার পর নতুন করে আরও হামলার আশঙ্কা করছে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ।
গত রোববার সাপ্তাহিক প্রার্থনার শেষ পর্যায়ে অল সেইন্টস গির্জায় পর পর দুটি আত্মঘাতী বোমা হামলায় ৮২ জন নিহত হন। দেশটিতে সংখ্যালঘু খ্রিষ্টানদের ওপর এটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা।
পাকিস্তানে কয়েক বছর ধরে তালেবান জঙ্গিরা বেশ সক্রিয়। দেশটিতে মুসলিমদের মধ্যে শিয়া-সুন্নি বিভাজনও প্রকট। এত দিন এই সম্প্রদায়ের মধ্যে সংঘাত চলে আসছিল। কিন্তু এখন ধর্মানুভূতিতে আঘাতের (ব্লাসফেমি) অভিযোগ এনে খ্রিষ্টানদেরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি আরও ঘোলা হয়ে উঠবে। সারা দেশের খ্রিষ্টানদের ওপর আরও হামলা চালানো হবে। পাকিস্তানে ১৮ কোটি মানুষের মধ্যে মাত্র ২ শতাংশ খ্রিষ্টান রয়েছে। এএফপি।