পাকিস্তানে গণধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গণধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলশিক্ষিকা। স্কুলে যাওয়ার পথে তিনি অপহূত ও গণধর্ষণের শিকার হন। খানেওয়াল শহরের একটি মাঠ থেকে তাঁকে উদ্ধার করে গত বুধবার ঝাং জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পাশেই অবস্থিত একটি স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা সন্দেহভাজন তিন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, ৮ এপ্রিল স্কুলে যাওয়ার পথে অপহূত হন ওই শিক্ষিকা। অপহরণকারীরা এরপর তাঁকে পালাক্রমে ধর্ষণ করে তাঁর বাড়ির কাছে ফেলে যায়। প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ওই শিক্ষিকা পুলিশের কাছে বলেন, তিনজন লোক তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে ঝাং জেলার শরকত এলাকায় নিয়ে যায়। তারপর পাঁচজন লোক তাঁকে দুই দিন ধরে ধর্ষণ করে। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে একটি মাঠে ফেলে তারা পালিয়ে যায়। পিটিআই।