পাকিস্তানে গরিবদের জন্য মালালা স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে তালেবান জঙ্গিদের গুলিতে আহত নারীশিক্ষা অধিকার আদায়ের আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইয়ের নামে বিদ্যালয় চালুর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। গরিব শিশুরা ওই বিদ্যালয়ে পড়াশোনা করবে বলে কর্মকর্তারা গতকাল সোমবার জানিয়েছেন।পাকিস্তানের ন্যাশনাল কমিশন ফর হিউম্যান ডেভেলপমেন্টের চেয়ারপারসন নাফিসা শাহ জানান, সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের ১৬টি অঞ্চলে ‘মালালা স্কুল’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধাণত ওই সব এলাকার গরিব শিশুরা বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায় না। তাদের পড়াশোনার সুযোগ করে দিতেই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে এ জন্য এখনো অর্থের সংস্থান করা যায়নি।নাফিসা শাহ বলেন, ‘আমরা এরই মধ্যে স্থানগুলো নির্দিষ্ট করেছি। তহবিল সংগ্রহের জন্য শিগগির উদ্যোগ নেওয়া হবে।’ তিনি আরও জানান, প্রতিটি বিদ্যালয়ে দুটি শ্রেণীকক্ষ ও একটি টয়লেট থাকবে। প্রয়োজনে শ্রেণীকক্ষ আরও বাড়ানো হবে। এ জন্য প্রয়োজন হবে আট লাখ রুপি। এএফপি।