পাকিস্তানে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ১৮ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় হায়দরাবাদ শহরে গতকাল সোমবার একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০ জন। এতে আশপাশের বেশ কয়েকটি দোকান ও ভবন বিধ্বস্ত হয়েছে। হায়দরাবাদ পুলিশের প্রধান ফাইয়াজ লেঘারি জানান, স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ট্যাংকারে বিস্ফোরণটি ঘটে। এটা স্রেফ একটি দুর্ঘটনা। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। লিয়াকত ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালক নওয়াজ আব্বাসী জানান, হাসপাতালে ১৮টি মৃতদেহ আনা হয়েছে। তা ছাড়া আহত ৩০ জনকে ভর্তি করা হয়েছে। এএফপি,রয়টার্স।