পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ধসে পড়েছে তিনতলা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোরে গ্যাস বিস্ফোরণে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। জরুরি সহায়তা কাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, এ বিস্ফোরণের ফলে অনেকেই ওই ভবনে আটকা পড়ে আছেন।ওই কর্মকর্তা রয়টার্সকে টেলিফোনে জানান, পাশের আরও দুটি ভবনসহ ওই ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। একই সঙ্গে তিনি জানান, ওই এলাকার রাস্তা সরু হওয়ায় উদ্ধারকাজে ব্যবহূত ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে নিয়ে যেতে কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে।