পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোরে গ্যাস বিস্ফোরণের ফলে একটি তিনতলা ভবন ধসে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। ভবনের নিচে আরও বহু লোক আটকা পড়েছে। ভবনটিতে একটি কারখানা ছিল।জরুরি সহায়তা কাজে নিয়োজিত এক কর্মকর্তা জানান, পাশের আরও দুটি ভবনসহ ওই ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। ওই এলাকার রাস্তা অনেক সরু হওয়ায় উদ্ধারকাজে ব্যবহূত ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে নিয়ে যেতে কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে। গ্যাস বিস্ফোরণে ভবন ধসে পড়ার সময় কারখানায় ১৭ জন নারী এবং ৪৫ জন পুরুষ কাজ করছিলেন। রয়টার্স।