পাকিস্তানে জন্মেছে ওসামার তিন সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে জন্মেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের তিন সন্তান। গত সোমবার পাকিস্তানের দেওয়ানি আদালতে দাখিল করা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সে দেশে ওসামার অবস্থানবিষয়ক প্রতিবেদনটি দেওয়ানি আদালতের জ্যেষ্ঠ বিচারক ফারুখ আরজুমান্দের কাছে দাখিল করা হয়।এ বিষয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখানে ধাক্কা খাওয়ার মতো বিষয়টি হচ্ছে যে ওসামার সন্তানেরা পাকিস্তানে জন্ম নিলেও এ ব্যাপারে কোনো হাসপাতালে তথ্য-প্রমাণ নেই। দৃশ্যত ভুয়া নামে তাদের নিবন্ধন করা হয়।প্রতিবেদনে আরও বলা হয়, ওসামা বিন লাদেন আফগানিস্তান থেকে সপরিবারে পাকিস্তানে আসেন। দেশটির বিভিন্ন স্থানে তিনি বসবাস করেন। তবে পাকিস্তানে আসার ব্যাপারে বিমানবন্দরে নথিভুক্ত তাঁর কোনো তথ্য নেই। পাকিস্তানে ওসামার সমর্থক কারা, তা এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। টাইমস অব ইন্ডিয়া।