পাকিস্তানে ড্রোন হামলায় ৭ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে চালকবিহীন মার্কিন বিমান হামলায় অন্তত সাত জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা ও স্থানীয় লোকজন এ তথ্য জানিয়েছে।
আজ শুক্রবার সকালে ওই অঞ্চলের দারগাহ মান্দি গ্রামে ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে একটি বাড়ি বিধ্বস্ত হয় এবং সাতজন মারা যায়। নিরাপত্তা কর্মকর্তারা জানান, নিহত সবাই জঙ্গি ছিল। ওই এলাকাটি হাক্কানি নেটওয়ার্কের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
নিউ আমেরিকা ফাউন্ডেশনের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০ বছরের মধ্যে গত আড়াই বছরে পাকিস্তানের মাটিতে মার্কিন ড্রোন হামলার ঘটনা বেশ কমে এসেছে। ২০১২ সালে ৪৮টি এবং ২০১১ সালে ৭৩টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্স।