পাকিস্তানে ড্রোন হামলায় পাঁচ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন বিমান (ড্রোন) হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার আফগানিস্তান সীমান্তের কাছে প্রত্যন্ত ড্রে নিসতার এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গাড়িটি আফগান সীমান্তে আদিবাসী অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছিল বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান। এলাকাটি তালেবান ও আল-কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করে এএফপিকে জানায়, একটি গাড়িকে লক্ষ্য করে চালকবিহীন একটি মার্কিন বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে পাঁচজন জঙ্গি নিহত হয়। এএফপি।