পাকিস্তানে তালেবান ঘাঁটিতে বিমান হামলা, নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই অঞ্চলে তালেবানের গোপন ঘাঁটিতে গতকাল মঙ্গলবার বিমান হামলায় ১৭ জঙ্গি নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও ছয়জন। পাকিস্তানি জঙ্গি বিমান থেকে ওই হামলা চালানো হয়। আঞ্চলিক সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান।পাকিস্তানি সেনাবাহিনী দেশটির সাতটি উপজাতি-অধ্যুষিত অঞ্চল থেকে জঙ্গিদের উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরাকজাই ওই অঞ্চলগুলোর মধ্যে একটি।পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আল-কায়েদা ও তালেবানের নিরাপদ ঘাঁটি উত্তর ওয়াজিরিস্তানে অভিযান চালাতে যাচ্ছে—স্থানীয় সংবাদপত্রে এই খবর প্রকাশের এক দিন পর ওরাকজাইতে ওই হামলা চালানো হয়।যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পাকিস্তানের মাটিতে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর জঙ্গিরা আত্মঘাতী হামলা জোরদার করেছে। রয়টার্স।