পাকিস্তানে তালেবান দম্পতির হামলায় ১২ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে এক তালেবান দম্পতির আত্মঘাতী হামলায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত শনিবার রাতে আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের কাছের একটি শহরের থানায় এ হামলা চালানো হয়। গতকাল রোববার পুলিশ ও তালেবান সূত্র এ তথ্য দিয়েছে।পুলিশ জানায়, রাতে রাইফেল ও গ্রেনেড নিয়ে ওই দম্পতি থানায় হানা দিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্যকে কয়েক ঘণ্টা জিম্মি করে রাখেন। একপর্যায়ে পুলিশের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করেন তাঁরা। পরে সঙ্গে থাকা বোমায় নিজেদের উড়িয়ে দেন। এ সময় পুলিশের আরও সাত সদস্য নিহত হন।আত্মঘাতী হামলায় সচরাচর নারী সদস্যদের ব্যবহার করে না তালেবান। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রসমর্থিত সরকার উৎখাতের লক্ষ্যে পাকিস্তানি তালেবান এবার কৌশল পাল্টেছে।সে দেশের তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের হত্যার বদলা নিতে আমাদের পক্ষ থেকে ওই হামলা চালানো হয়েছে। রয়টার্স।