পাকিস্তানে তালেবানের শীর্ষ নেতা আজমতউল্লাহ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে তালেবানের শীর্ষ নেতা আজমতউল্লাহ শাহীনকে গুলি করে হত্যা করা হয়েছে। আফগান সীমান্তের কাছে এ ঘটনা ঘটে বলে নিরাপত্তা কর্মকর্তা ও নিহতের স্বজনের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।
খবরে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ গ্রামের কাছে গাড়িতে অতর্কিত হামলায় দুই সঙ্গীসহ আজমতউল্লাহ শাহীন নিহত হন। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকেও কোনো বক্তব্য দেওয়া হয়নি।
পাকিস্তানে তালেবানের প্রধান হাকিমউল্লাহ মেহসুদ গত বছর নিহত হন। এরপর সংগঠনটির অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।