পাকিস্তানে থানায় জঙ্গি হামলায় ছয় নিরাপত্তাকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের বাইরে মাত্তানি এলাকায় গত রোববার রাতে জঙ্গিরা একটি থানায় হামলা চালিয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর ছয়জন সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার স্থানীয় পুলিশ কর্মকর্তা নাসিম হায়াত বলেন, বেশ কয়েকজন জঙ্গি বন্দুক ও রকেট নিয়ে ওই থানায় হামলা চালায়। এতে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা খুশিদ খানসহ চার পুলিশ ও আধাসামরিক বাহিনীর দুই সদস্য নিহত হন।পুলিশ কর্মকর্তা আরও বলেন, জঙ্গিরা পালানোর আগে থানায় ও তিনটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া হামলায় আরেক পুলিশ কর্মকর্তা শের মুহাম্মদ আহত হন।পাকিস্তানি তালেবানের একটি শাখার জঙ্গিরা হামলার দায়ভার স্বীকার করেছে। এএফপি ও বিবিসি।