প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অপমান করে মুঠোফোনে বার্তা (এসএমএস) পাঠানোর অভিযোগে পাকিস্তানে এক খ্রিষ্টান দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার পাকিস্তানের একটি আদালত ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইনে এই দণ্ড দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পরিচ্ছন্নতাকর্মী শাগুফতা কাওসার এবং তাঁর প্রতিবন্ধী বেকার স্বামী শাফকাত ইমানুয়েল। তাঁদের উভয়েরই বয়স ৪০। তাঁরা পাঞ্জাবের তোবা তেক সিং শহরে বাস করেন। তাঁদের বিরুদ্ধে স্থানীয় মুসলমানদের কাছে মহানবী (সা.)-কে অবমাননা করে বার্তা পাঠানোর অভিযোগ আনা হয়।
অভিযুক্তদের আইনজীবী নাদিম হাসান জানান, তাঁরা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন। এএফপি।