পাকিস্তানে দুটি বেসামরিক পরমাণু চুল্লি তৈরি করবে চীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে নতুন দুটি বেসামরিক পরমাণু চুল্লি তৈরি করতে রাজি হয়েছে চীন। এক প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ কথা বলা হয়। ফিনান্সিয়াল টাইমস পত্রিকা জানায়, চীন পাঞ্জাব প্রদেশের চশমা এলাকায় কমপক্ষে দুটি নতুন ৬৫০ মেগাওয়াট চুল্লি তৈরি করবে। চীনের বেসামরিক ও সামরিক পরমাণু কর্মসূচির তদারককারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশনের ওয়েবসাইটে ১ মার্চ বলা হয়, চশমা এলাকায় দুটি নতুন চুল্লির অর্থায়নের ব্যাপারে দুই পক্ষই গত ফেব্রুয়ারিতে রাজি হয়েছে। তবে ওই প্রতিষ্ঠানের মুখপাত্র গতকাল জানান, তিনি এ ধরনের চুক্তির ব্যাপারে জানেন না। এএফপি।