পাকিস্তানে নারী শিক্ষা আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকায় নারী শিক্ষা আন্দোলনে সম্পৃক্ত ও তালেবানের বিরুদ্ধে সোচ্চার এক কিশোরী বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছে। ১৪ বছর বয়সী ওই কিশোরীর নাম মালালাই ইউসুফজাই। গুলিবিদ্ধ হলেও ইউসুফজাই এখন আশঙ্কামুক্ত।কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারীরা গতকাল মঙ্গলবার মিংগোরা এলাকার একটি বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে ইউসুফজাইকে গুলি করে। ২০০৯ সালে তালেবান নিয়ন্ত্রিত এলাকার মানুষের জীবনযাপন নিয়ে বিবিসি উর্দুতে লেখালেখির সুবাদে সবার নজরে আসে ইউসুফজাই। বিবিসি।