পাকিস্তানে নিজের বই প্রকাশ করবেন যশবন্ত সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলি জিন্নাহকে নিয়ে লেখা নিজের বই প্রকাশ করতে পাকিস্তান যাচ্ছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং। জানা গেছে, জিন্নাহ, ইন্ডিয়া-পার্টিশন-ইনডিপেনডেনস নামের বইটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রকাশ হবে। ইসলামাবাদ ক্লাবে কাল ১৪ এপ্রিল বইটি প্রকাশ হওয়ার পর করাচি শহরেও বইটি প্রকাশ করবেন যশবন্ত সিং। পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, দুই দেশের বইপ্রেমীদের ওপর তার কোনো প্রভাব নেই।