পাকিস্তানে নির্বাচন বর্জন করবে মোশাররফের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল) জানিয়েছে, তারা ১১ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন বর্জন করবে। মোশাররফকে রাজনীতিতে আজীবন নিষিদ্ধ করে পেশোয়ার হাইকোর্টের আদেশ দেওয়ার পর দলটি এ ঘোষণা দিয়েছে।আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে চার বছরের স্বেচ্ছানির্বাসন থেকে সম্প্রতি দেশে ফেরেন মোশাররফ। ক্ষমতায় থাকাকালে নেওয়া বেশ কয়েকটি পদক্ষেপের কারণে তাঁকে এসব আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। পিটিআই।