পাকিস্তানে পাথর ছুড়ে হত্যায় পাঁচজন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের অসম্মতিতে বিয়ে করায় ফারজানা পারভীনকে গত ২৭ মে লাহোরে পাথর ছুড়ে হত্যা করা হয়। ছবি: এএফপি
পরিবারের অসম্মতিতে বিয়ে করায় ফারজানা পারভীনকে গত ২৭ মে লাহোরে পাথর ছুড়ে হত্যা করা হয়। ছবি: এএফপি

পরিবারের অসম্মতিতে বিয়ে করায় অন্তঃসত্ত্বা এক নারীকে পাথর ছুড়ে হত্যার অভিযোগে বাবাসহ পাঁচজনকে অভিযুক্ত করেছেন পাকিস্তানের একটি আদালত। গতকাল রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

তদন্ত কর্মকর্তা মিয়া জুলফিকার জানান, নিহত নারীর বাবা, দুই ভাই, এক চাচাতো ভাই ও অপর এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তবে তাঁরা সবাই দোষ অস্বীকার করেছেন।

পুলিশ জানায়, ফারজানা পারভীন নামের ২৫ বছর বয়সী ওই নারীকে গত ২৭ মে লাহোরে পাথর ছুড়ে হত্যা করা হয়। ঘটনাটি দেশে-বিদেশে সমালোচনার ঝড় তোলে।

আদালতের বরাতে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আজ সোমবার এই মামলার বিচার শুরু হবে।
পরিবারের জন্য অসম্মান বয়ে আনার অভিযোগে পাকিস্তানে শত শত নারীকে এভাবে হত্যা (অনার কিলিং) করা হয়।