পাকিস্তানে পাল্টাপাল্টি হামলায় সাত সেনা ১৮ জঙ্গি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকা কুররমের এক তল্লাশি চৌকিতে গত বৃহস্পতিবার রাতে তালেবানের হামলায় সাতজন সেনাসদস্য নিহত হয়েছেন। সেনাদের পাল্টা হামলায় ১৮ জন জঙ্গি নিহত হয়। গতকাল শুক্রবার নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান।নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানান, কুররম এলাকার সিদানো দান্দ সেনাচৌকি লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে তালেবান জঙ্গিরা ওই হামলা চালায়। এতে সাত সেনাসদস্য নিহত হন। এ সময় সেনাদের পাল্টা হামলায় ১৮ জঙ্গি নিহত হয়।তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান হামলার দায় স্বীকার করে বলেন, এতে ফ্রন্টিয়ার কোরের ১২ জন সদস্য নিহত হন। এ ছাড়া আরও চারজনকে তাঁরা আটক করেছেন বলে দাবি করেন। এএফপি।