পাকিস্তানে প্রতিক্রিয়া নেই, ভারতে স্বস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় মোহাম্মদ আজমল কাসাবের ফাঁসি গতকাল বুধবার সকালে কার্যকর করা হয়েছে। ফাঁসি কার্যকরের পর প্রাথমিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান। তবে ভারতে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ফাঁসি কার্যকরের ঘটনাকে স্বাগত জানিয়েছে। এ ঘটনার পর পাকিস্তানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আশা প্রকাশ করেছেন ভারতের আইনমন্ত্রী সালমান খুরশিদ।পাকিস্তানের তারিক ফাতেমি নামের অবসরপ্রাপ্ত একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তাসহ অনেক পাকিস্তানি কাসাবের ফাঁসির ঘটনায় ‘গভীরভাবে বিব্রত’। এদিকে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা বলেছে, কাসাব এমন একজন ‘বীর’ ছিলেন যাঁর সাহসিকতা ভারতে আরও সন্ত্রাসী হামলার চালানোর অনুপ্রেরণা জোগাবে। রয়টার্স ও পিটিআই।