পাকিস্তানে বন্যায় ১১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিভিন্ন স্থানে দুই সপ্তাহ ধরে চলা ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ১১০ জন মারা গেছে।

বন্যার কারণে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, অতি বর্ষণ ও বন্যায় পাখতুনখাওয়া, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে ৭৭০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার দুই হাজার ৪২৭টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বন্যাদুর্গত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত লোকজনের আশ্রয়ের জন্য ৪৪টি ত্রাণশিবির খোলা হয়েছে।

গ্রামের পাশাপাশি করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির মতো গুরুত্বপূর্ণ শহরেও একটানা বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।