পাকিস্তানে বাসে বোমা হামলা নয়জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরে গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাসে বোমা হামলার ঘটনায় কমপক্ষে নয়জন নিহত ও অপর সাতজন আহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।ফজল ওয়াহিদ নামের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, ওই হামলায় অন্তত নয় বাসযাত্রী নিহত ও সাতজন আহত হয়েছে। হামলার কথা নিশ্চিত করে শফিউল্লাহ খান নামের পুলিশের অপর এক কর্মকর্তা বলেন, বাসটি নগরের মাতানি এলাকা অতিক্রম করার সময় এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়।হামলার দায়দায়িত্ব তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। আসন্ন সাধারণ নির্বাচনে ওই এলাকা থেকে দাঁড়ানো একজন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় জঙ্গিরা বোমা মেরে উড়িয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা হলো। এএফপি।