পাকিস্তানে বিদ্যালয়ে বোমায় পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গতকাল মঙ্গলবার একটি বালিকা বিদ্যালয়ে বোমা বিস্ফোরণে পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে আরও আটজন।পুলিশ জানায়, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়ার মারদান শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যালয়ে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে একটি বস্তু রাখা ছিল। পরে পুলিশ বস্তুটি পরীক্ষা করতে গেলে সেটি বিস্ফোরিত হয়। এএফপি।